প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৩:২২ পূর্বাহ্ণ
যুবকের অর্ধগলিত মরদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন তালুকদার দীর্ঘদিন যাবত এখানে এই বাসায় ভাড়ায় থাকেন। সুমনকে তিন চারদিন ধরে এলাকার মানুষ, তাকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ভাড়া বাসার ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে হৃদরোগী আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫