প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ
মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো নৌকা পেলেন উপাধ্যক্ষ শহীদ, বরণ করলো হাজার হাজার নেতাকর্মী
মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের ৬ বারের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে। ৭ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বরাদ্ধ দেয় দলটির কেন্দ্রীয় মনোনয়ন কমিটি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেয়ে মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ইং, ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল-কমলগঞ্জে আসার পথে শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের মুছাই এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা কার, মাইক্রো, জীপ ও মোটর সাইকেল শোভাযাত্রর মাধ্যমে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে বরণ করে নেয়।
পরে শ্রীমঙ্গল চৌমুহনীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথ সভায় উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বলেন, আমাকে ৭ম বারের মতো দলীয় প্রতীক নৌকা উপহার দেওয়ায প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দৃল কাদের এমপিসহ শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোভাযাত্রা ও পথসভায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারও মানুষের ঢল।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫