প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ণ
মেহেরপুরে ঐতিহাসিক ১৭ এপ্রিল পালন উপলক্ষে প্রস্তুতি সভা
মেহেরপুরের মুজিবনগর আম্রকানণে ঐতিহাসিক ১৭ এপ্রিল পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। রবিবার (০৯-০৪-২০২৩) সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেওয়া হয় সভা থেকে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা করা হবে। পরে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রমজান উপলক্ষে বন্ধ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও আওয়ামী লীগের ডজনখানেক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। শুধু মেহেরপুর জেলা নয় আশপাশের ৫ থেকে ৬ টি জেলার মানুষ এ সভায় অংশ নেবে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫