প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
মেহেরপুরের মুজিবনগর থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভারতীয় সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০২-০৪-২০২৩) সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত মরদেহটির কোন পরিচয় মেলেনি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সকালে সোনাপুর গ্রামের মাঝপাড়া মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় মাঠে কর্মরত শ্রমিকরা। খবর পেয়ে ভারতের ১০৫ নং মেইন পিলারের কাছে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক ভারসম্য ঐ ব্যাক্তি ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরও মরদেহটি শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। তবে মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫