রাজধানী ঢাকার মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন পুড়ছে। তবে তারা বলতে পাড়েনি কে বা কারা আগুন দিয়েছে।
বিএনপি, জামাত সহ অন্যান্য সমমনা দলের তিন দিনের অবরোধের শেষদিন ছিলো বুধবার (০২-১১-২০২৩ইং)। সন্ধ্যার পরেই অবরোধ শেষ হয়ে গিয়েছিল। তবে অবরোধ শেষ হওয়ার পর কি করে অগ্নিসংযোগ করা হলো জনমনে প্রশ্ন উঠেছে। প্রশাসন তৎপর অগ্নিসংযোগ করার পেছনে কারা রয়েছে তা বের করার জন্য।