জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর ও আস্থাভাজন প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমের সঙ্গে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি ৮১তম অধিবেশনের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সাংবাদিকদের উদ্দেশে খলিলুর রহমান বলেন, “আমাদের জাতিসংঘকে ভবিষ্যতের উপযোগী করে তুলতে হবে। এটি এমন একটি প্রতিষ্ঠান হতে হবে, যেখানে দেশগুলো আবারও আস্থা ও উদ্দীপনার সঙ্গে ‘জাতিসংঘের পক্ষে হ্যাঁ’ বলতে ও ভোট দিতে পারে।”