প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ
ভবানীগঞ্জ থেকে যুবলীগ নেতা মাসুক মিয়া গ্রেপ্তার
মৌলভীবাজারের জুড়ীতে যুবলীগ নেতা মাসুক মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুক মিয়া জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামসু মিয়ার ছেলে। শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ইং, রাত ৮টার সময় শহরের ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, যুবলীগ নেতা মাসুক মিয়া গত বছরের ৪ আগস্ট ২০২৪ইং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের ডাকা মিছিলে অংশ নিয়েছিলেন এবং এর আগের দিন, ৩ আগস্টের হামলার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
যুবলীগ নেতা মাসুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫