newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ণ
বোয়ালখালীতে ১০০ লিটার মদ ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
চট্টগ্রামের বোয়ালখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাই মদ ও ২৫ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল (২ ফেব্রুয়ারি) রবিবার বোয়ালখালী থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালখালী থানা এলাকার মো. আবুল কালাম (৬১), সখিনা বেগম (৫৫), সঞ্চন বড়ুয়া (৪৭) ও নয়ন বড়ুয়া (৪৮)।
বোয়ালখালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও গাঁজা জব্দ করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।