প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ১:২৭ পূর্বাহ্ণ
বিরামপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনের শুক্রবার (৬ ডিসেম্বর) হানাদার মুক্ত দিবস উদযাপন হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বাবুলের সন্তান জুনায়েদ রহমান, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক মাহমুদুল হক মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তন্ময় হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বিরামপুর উপজেলায় মহান মুক্তিযোদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অবদান ও ভূমিকার উপর পুস্তিকা প্রকাশ ও এলাকার বদ্ধভূমিগুলো সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও উদ্যোগ কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫