প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ১:৪০ পূর্বাহ্ণ
বিরামপুরে অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনের মতবিনিময়
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশের পেশাজীবীরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারেনি। এখন পেশাজীবীরা স্বাধীনভাবে তাদের কাজকর্ম করে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সরকার গঠন করলে দেশের পেশাজীবীদের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫