প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ
বাউফলে মাছের পোনা অবমুক্তকরন
পটুয়াখালীর বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, খাস খাল ও প্রাতিষ্ঠানিক পুকুরে ৪২৪.২৪ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট ) সকাল সাড়ে নয়টার দিকে সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি উপজেলা পরিষদের পুকুরে এ অবমুক্তকরন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার,মেরিন ফিশারিস মো. তরিকুল ইসলাম, ক্ষেত্রসহকারী আনিসুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী গোলাম মস্তফা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫