প্রদীপ কুমার দাস কে সভাপতি ও মো. খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি লৌহজং উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। রবিবার বেলা তিনটায় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয় । কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরদৌস হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সিয়াম। মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. জাকির হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন ও সহসভাপতি আনিসুর রহমান।
কাউন্সিলে বক্তারা বলেন কারিগরি শিক্ষাকে এগিয়ে না নিতে পারলে বাংলাদেশ পিছিয়ে যাবে । বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নত করতে হলে কারিগরি শিক্ষার হার কে ৫০% উন্নীত করতে হবে । প্রতিটি বাধা অতিক্রম করে যেন কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয় তার জন্য বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান । বক্তারা কারিগরি শিক্ষা কে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।