জাপান ফাউন্ডেশন ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে “IRODORI” জাপানি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে।
প্রথম দিনে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC)-এর ৩৭ জন জাপানি ভাষার শিক্ষক মিরপুরের ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (DTTI)-এ অনুষ্ঠিত সেশনে অংশগ্রহণ করেন। এ সময় বিএমইটি’র (BMET) মহাপরিচালক মো. সালেহ আহমেদ মুজাফফর উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনে ১৩ জন শিক্ষক, যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে জাপানি ভাষা শিক্ষা দেন, বাংলাদেশে জাপান দূতাবাসে আয়োজিত সেশনে অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে “IRODORI” পাঠ্যসামগ্রীর মূলনীতি ও বৈশিষ্ট্য নিয়ে বক্তৃতা, মক ক্লাস এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
জাপান ফাউন্ডেশন, নিউ দিল্লি অফিসের জাপানি ভাষা উপদেষ্টা, কিয়োকো তাকেমোতো এই প্রশিক্ষণ পরিচালনা করেন।
পরবর্তী প্রশিক্ষণ কর্মসূচি চলতি বছরের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। কর্মসূচী সংক্রান্ত আপডেট পেতে জাপান এম্বাসি বাংলাদেশ ফেসবুক পেজ অনুসরণ করুন।