প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৪, ১:০০ পূর্বাহ্ণ
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের হাতে হাজার পিস ইয়াবা সহ ভূয়া সাংবাদিক আটক
অভিযান পরিচালনা করেন থানার সহকারী উপ-পরিদর্শক আলতাফ হোসেন। তিনি বলেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে আমার থানার উর্ধ্বতন কর্মকতাদের জানানোর পর থানা থেকে আরো পুলিশ এসে সোনারগাঁও থানার পাকুন্দা গ্রামের ছিদ্দিক ভূঁইয়ার ছেলে রাখিবুল হাসানকে হাতেনাতে ইয়াবা সহ আটক করা হয়। এসময় তার কাছে বিভিন্ন সংবাদ পত্রের ৪টি কার্ড পাওয়া যায়। নিজেকে সাংবাদিক সংস্থার নেতা বলে দাবী করেন।
ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদ খাঁন চৌধুরী বলেন, মহাসড়কে সকল অপরাধ দমনে পুলিশ সজাগ। মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থানে রয়েছে পুলিশ। ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫