দিল্লি পলাতক খুনি হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে আগুন দেওয়া হয়েছে।
গত ৫ আগস্ট হাসিনার পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল। এরপর আজ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পলাতক গণহত্যাকারী খুনি হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা।
এদিকে খুনি হাসিনার পাশের বাড়ির এক বাসিন্দা বলছেন, ‘আমরা পাশের বাসায় থাকি। আগুন আমাদের বাসায়ও আসতে পারে, কিন্তু ফায়ার সার্ভিসে ফোন দিলেও শেখ হাসিনার বাসায় আগুনের কথা শুনে তারা আসছে না।’