প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৩, ২:২৫ পূর্বাহ্ণ
পদ্মা সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়াল
সেতু উদ্বোধনের পরদিন অর্থাৎ ২০২২ এর ২৬ শে জুন থেকে এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। পদ্মা সেতুর অতিরিক্ত মহা পরিচালক জানান, পদ্মা সেতুতে যান চলাচলের দিন থেকে (২৬-০৬-২০২২ ইং) বুধবার (২০-০৯-২০২৩ ইং) সকাল ১০টা পর্যন্ত মাওয়া ও জাজিরার দুই টোল প্লাজায় ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি যামবাহন সেতু অতিক্রম করে। এতে এখন পর্যন্ত ক্রেডিট ও ইটিসিএসসহ মোট এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।
পদ্মা সেতু হওয়াতে অর্থনৈতিক সুবিধা হিসেবে দেখলে সেতু ব্যবহার করাতে যে পরিমান খরচ বেঁচে গেছে সবার, তাতে ব্যবসায়ীদের লাভ দিনদিন বেড়েই চলেছে। নতুন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতুকে ঘিরে নতুন ব্যবসায় বিনিয়োগ শুরু হচ্ছে যার ফলে স্হানীয় কমর্সংস্হান তৈরি, অর্থনৈতিক সুবিধা পেতে যাচ্ছে দক্ষিণ বঙ্গের মানুষ ।
পদ্মা সেতুর আরেক প্রকল্প রেল প্রকল্প। রেল প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। অক্টোবরে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ট্রেন চলাচলের মাধ্যমে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে বেশ উপক্রিত হবেন। ট্রেন যাত্রার বিস্তারের অর্থনৈতিক সুবিধা হিসাব করলে আরও হাজার হাজার কোটি টাকার সুফল এই সেতুর মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখতে যাচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫