প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ
পত্নীতলায় জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচির উপর কর্মশালা অনুষ্ঠিত
মাননীয় প্রধান মন্ত্রীর অঙ্গীকার, ২০৩০ সালের মধ্যে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার, এপ্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজলা স্বাস্থ্য অধিদপ্তর ও বেসামরিক এনজিও সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচির উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ডেমিয়েন ফাউন্ডেশন পত্নীতলার ডিএসপি ইউসুফ আহমেদের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমিয়েন ফাউন্ডেশনের রাজশাহী অঞ্চলের কো-অডিনেটর আসাদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় অফিসার সামসুল হক, সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল চৌধুরী, ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিএ সুজাতা রানী, ডেমিয়েন ফাউন্ডেশনের সিএফ হেলারিয়াস টুডু প্রমূখ। পরে কুষ্ঠ রোগীর পরিবারের সদস্যদের ডেমিয়েন ফাউন্ডেশনের পক্ষ থেকে হরলিক্স সহ কিছু সামগ্রী বিতরন করা হয়
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫