পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৫) পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান উদ্যোক্তা হিসেবে ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাওলাদার।
ইফতার মাহফিলে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকরা জানান, রমজানের এই পবিত্র মাসে দেশের নেতৃবৃন্দের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম লড়াই করে যাচ্ছেন। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে এবং দীর্ঘ জীবন লাভ করে দেশ ও জাতির সেবায় আরও সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সেই প্রার্থনাই করা হয়েছে।
ইফতার মাহফিল শেষে বিএনপি নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।