আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত আবুল কাশেমের জানাজা আজ রাতে ঢাকার শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বমন্বয়ক, ছাত্রজনতা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
নিহত কাসেম গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার দক্ষিণ কলমেশ্বর এলাকার বাসিন্দা। পরিবার ও স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যা গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার ওপর আরেকটি আঘাত।
জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "স্বাধীন দেশে মতপ্রকাশের অধিকার কেড়ে নিয়ে, সন্ত্রাস ও দমননীতি চালিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।" তারা খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, "এই হত্যাকাণ্ড প্রমাণ করে, বিরোধী মত দমনে একদলীয় দুঃশাসন আরও হিংস্র রূপ নিচ্ছে।"
নিহতের পরিবারের সদস্যরা বলেন, "আমরা বিচার চাই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, এমন হত্যাকাণ্ড চলতেই থাকবে।"
জানাজায় অংশ নেওয়া ছাত্রজনতা ও রাজনৈতিক কর্মীরা জানান, "রক্ত দিয়ে হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। খুনিদের বিচারের আওতায় আনতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।"
গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে এই হত্যার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিন্দার ঝড় উঠেছে। তবে এখন দেখার বিষয়, প্রশাসন এই হত্যাকাণ্ডের বিচার করবে নাকি আরও একটি লাশ নিখোঁজ ঘট