প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ
দুই দফা দাবীতে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সোমবার সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
সেসময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু তৈয়েব মো: জহুরুল আলম, এজিএম হাবিবুর রহমান, মাহবুব আলম, জুনিয়ার প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসান করার দাবী জানান। সেই সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করার দাবীও জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫