প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ১:১২ পূর্বাহ্ণ
ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ার ইসলাম বলেন, মোট ৪টি বগিতে আগুন লেগেছে। ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট স্পটে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে আসার গোপিবাগ কাঁচা বাজারে আসলে একটি বগিতে আগুন জ্বলছে দেখতে পান পড়ে সবাই মিলে পানি দিয়ে নিভানোর চেষ্টা করি। তাতে কাজ হয়না, দাউদাউ করে অন্য বগিতে লেগে গেলো। চোখের সামনে ট্রেনের পাঁচটি বগি পোড়া ও মানুষের কান্না দেখেও কিছু করতে পারিনি। পরে ফায়ারসার্ভিস আসে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে বহু মানুষ দগ্ধ হয়। চারজন মানুষ একদম পুরে গেছে। মনে হয় বাঁচবে না।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি গভীর তদন্ত হবে। এবং এখনি হতাহতের সঠিক তথ্য বলা যাচ্ছে না। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫