প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (১৬ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন, রচনা লিখন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ঠাকুরগাঁও জেলার প্লে থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় ২’শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতাত অংশ নেয়।
উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃজবেদ আলী জানান,শিশুরা ছবি আঁকার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন,নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্পর্কে রচনা লিখার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেন।এতে করে শিশুদের মেধাবিকাশে ভূমিকা রাখতে এবং অপরদিকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বুঝে উঠতে পারবে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫