newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
ঝিনাইদহে বিএনপি নেতার পিতার মৃত্যু, দাফন সম্পন্ন
ঝিনাইদহ জেলা শ্রমিক দলের সদস্য ও সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হায়দার আলীর পিতা সদর উদ্দিন (৭৮) বাধ্যকজনিত কারণে মৃত্যু বরণ করেছে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সদর উপজেলার বিষয়খালী গ্রামের নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় মৃত্যু বরণ করে। মৃত্যু কালে স্ত্রী,পুত্র, কণ্যা,নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টার সময় বিষয়খালী কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ ওহিদুল ইসলাম। জানাজায় অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিজ আনার,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা,কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান সরদার, ব্যবসায়ী সরদার সাজেদুজ্জামান সাজ্জাদ, কনুহরপুর হাজী আলী আক্কাস দাখিল মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন,ইউপি সদস্য আতিকুর রহমান আতিক, বিল্লাল হোসেন। অপরদিকে মরহুম সদর উদ্দিন এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করে বিবৃতি প্রদান করেন সংসদ সদস্য আনোয়ারুল আজিজ আনার, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, স্থানীয় ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।