১৯ তম বর্ষে প্রদার্পণ আজ এবং আগামীর স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আরটিভি দর্শক ফোরামের আয়োজনে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের হেলাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। ঝিনাইদহ আরটিভি দর্শক ফোরামের সভাপতি সদর উদ্দিনের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও আরটিভি’র জেলা প্রতিনিধি শিপলু জামান, মোহনা টেলিভিশননের জেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, একাত্তর টিভি’র প্রতিনিধি মিশন আলী। এছাড়াও ৩০ জন শিশু কিশোরদের সৌজন্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ আরটিভি’র বস্তু নিষ্ঠ সংবাদের ভুয়সী প্রশংসা করেন। এ সময় তিনি চ্যানেলটির সফলতা কামনা করন 