দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ এর পুত্র নিশাদের প্রথম রোজা পালন। সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র তাহফিম আহাম্মেদ নিশান (৭) প্রথম রোজা পালন করে। নিশাদ ঝিনাইদহের সাংবাদিক বসির আহাম্মেদ এর পুত্র। প্রথম রোজা রাখবে বলে ২০ রাকাত তারাবী নামাজ আদায় করে। নিশাদের ইচ্ছায় মঙ্গলবার সন্ধ্যায় জীবনের প্রথম রোজার ইফতার করলেন বিষয়খালী দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদে ৮০ জন রোজাদারদের সাথে। নিশাদ এর জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন তার দাদা-দাদী, নানা-নানি, পিতা-মাতা, চাচা-ফুপু, ভাই-বোন, খালা-খালু, সহ আত্মীয় স্বজনেরা। এছাড়াও দোয়া কামনা করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।