প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৪, ২:৪৯ পূর্বাহ্ণ
ঝিনাইদহের ট্রাকসহ বিপুল পরিমান পলিথিন জব্দ, আটক-২
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, ঢাকা থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ পলিথিন ঝিনাইদহ শহরে আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র্যাবের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় অবস্থায় নেয় তারা। সেসময় একটি ট্রাক আটক করে জব্দ করা হয় ৪ হাজার ১’শ কেজি পলিথিন। আটক করা হয় নিজাম উদ্দিন ও ইমরান হোসেন নামের দুই জনকে। ঢাকার চকবাজার থেকে বিপুল পরিমান পলিথিন ঝিনাইদহ শহরের এক ব্যবসায়ীকে দেওয়ার জন্য ট্রাক যোগে আনা হচ্ছিলো। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫