মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জ জেলা শাখা।
শুভেচ্ছা জানাতে যুবদলের নেতৃবৃন্দ মহিউদ্দিন আহমেদের মুন্সীগঞ্জ কার্যালয়ে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন—
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবর দেওয়ান
যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান খান,সদস্য সচিব মুহাম্মাদ মাসুদ রানাসহ জেলা যুবদলের নেতাকর্মীরা
শুভেচ্ছা বিনিময় শেষে যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান খান মহিউদ্দিন আহমেদের সাথে একান্ত সাক্ষাৎ করেন। তিনি মহিউদ্দিন আহমেদের নতুন দায়িত্বের প্রতি আনন্দ প্রকাশ করেন এবং তার সর্বাঙ্গীণ সুস্থতা কামনা করেন। এছাড়া, তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে জেলা বিএনপি আরও সুসংগঠিত হয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাবে।
মুন্সীগঞ্জ জেলা যুবদল সম্প্রতি ঘোষিত ৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানায়। জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সুস্থতা কামনা করে তারা বলেন, কেন্দ্রীয় কমিটি যে গুরু দায়িত্ব তাকে দিয়েছে, তা যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্য সকলের দোয়া প্রয়োজন।
জেলা যুবদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত জেলা বিএনপি কমিটি দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে এবং রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে।