দূর্নীতি দমন কমিশন (দুদক)'র দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাঁশখালী উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তার। তাদের দুইজনকে ৮ সাপ্তাহের জন্য জামিন দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা লিয়াকত আলী এবং তার স্ত্রী জেসমিন আক্তারের দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেন। এই মামলায় মঙ্গলবার হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহামান্য হাইকোর্ট দুদকের দায়েরকৃত ওই মামলায় লিয়াকত ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আট সপ্তাহের জন্য জামিন আবেদন দেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা লিয়াকত আলী জানান, দুদকের দায়েরকৃত মামলায় আমি এবং আমার স্ত্রী জেসমিন আক্তারকে ৮ সপ্তাহের জামিন পেয়েছি। আওয়ামী স্বৈরশাসন আমলের গায়েবী মামলার মতো আমি ও আমার পরিবারকে হয়রানি করার জন্য দুদক এই মামলা দিয়েছে।