১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষকে সামনে করে ও গুম হওয়া ব্যক্তিদের ফেরত পেতে শনিবার (০৯-১০-২০২৩) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাকের উদ্যোগে গুম হওয়াদের স্বজনদের মানববন্ধন।
এর আগে বেলা ১১টায় মায়ের ডাক সংগঠনের সদস্যরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ালে সেখানে পুলিশ অবস্থান নেয়। সেখানে সংগঠনটিকে দাঁড়াতে দেয়নি পুলিশ। এর পর তারা পদযাত্রা করে জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা মানববন্ধন করেন।
গুম হওয়া ব্যাক্তিদের স্বজনেরা কান্নাজড়িত কন্ঠে আকুতি জানান তাদের স্বজনের ফিরে পাওয়ার। মানববন্ধনে লক্ষ্য করা যায়, শিশু, বৃদ্ধা,মহিলারা জড়ো হয়েছেন। শিশুরা তাদের বাবাকে ফিরে পাওয়ার জন্য অপলকভাবে তাকিয়ে আছে প্রশাসনের দিকে।