মুন্সিগঞ্জের লৌহজং থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি মোঃ খলিল শেখ (২৬) অবশেষে গ্রেপ্তার হয়েছে।
লৌহজং থানার মামলা নম্বর-১৩ (তারিখ-৩০/০৩/২০২৫), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দায়ের করা মামলার একমাত্র আসামি মোঃ খলিল শেখ, পিতা মৃত মানিক শেখ, হাটভোগদিয়া (শেখ বাড়ি), ইউনিয়ন বেজগাঁও, থানা লৌহজং, জেলা মুন্সিগঞ্জ, গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ। তিনি জানান, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে আসছিল। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করা সম্ভব হয়।
আসামিকে গ্রেপ্তারের পর থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।