দিনাজপুরের খানসামায় রেখা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশকের বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া (জমিদার নগর) গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
আজ বুধবার (৯ আগস্ট) দিবাগত মধ্য রাতে নিজ ঘরে থাকা বিষ পান করে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম.আব্দুর রহমান মেডিকেল কলেজে যাওয়ার পথে রাস্তায় মারা যায়।
নিহত রেখা একই ইউনিয়নের নেউলা (ডাবল হাজি পাড়া) গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ।
নিহত গৃহবধূর বাবা মতিয়ার রহমান জানান, পারিবারিক বিষয় নিয়ে সামান্য কথাকাটাকাটির জেরে অভিমান করে তার বসতবাড়ীর দক্ষিণ পার্শ্বে থাকা টিউবওয়েল পাড়ে রাতের আধারে পরিবারের অগোচরে বাড়ীতে থাকা জমিতে প্রয়োগের কীটনাশক বিষ সেবণ করে মারা যায়।