প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ
উপজেলা পরিষদ নির্বাচনে লৌহজং উপজেলার প্রতীক বরাদ্দ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২রা মে) সকাল ১১ টা হতে মুন্সীগঞ্জের দ্বিতীয় ধাপের দুই উপজেলার প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ ও পরে লৌহজং উপজেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দ দেন।
লৌহজং উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রতীক আবদুর রশিদ শিকদার ( কাপপিরিজ),বি এম শোয়েব (দোয়াত কলম), লাকী মল্লিক ( আনারস)
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রতীক,
লৌহজং উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিক বরাদ্দ, মো.সলিমুল্লাহ খান সেন্টু (তালা) মো.জামাল হোসেন (টিউবওয়েল) , তোফাজ্জল হোসেন তপন (চশমা),
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক, রিনা ইসলাম (হাস), তানিয়া আফরোজ (কলস), মাকসুদা খানম (পদ্মফুল), শামীমা খানম (ফুটবল প্রতীক)
উল্লেখ্য, মুন্সীগঞ্জের দুই উপজেলায় ২য় ধাপে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে মঙ্গলবার।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫