ইতালিতে আনন্দ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়ে গেলো ঐতিহ্যবাহী কার্নিভাল উৎসব । প্রতিবছরের ন্যায় এ বছর ২৭ শে জানুয়ারী হতে শুরু হওয়া উৎসব টি শেষ হয়েছে ১৩ ই ফেব্রুয়ারী। নানা সাজপোশাকে নাচে গানে কার্নিভাল র্যালিতে অংশ নেন নানা পেশার ছোট বড় সকলে।

ইতালির বিভিন্ন শহরে পর্যায়ক্রমে কার্নিভালের র্যালি অনুষ্ঠিত হতে দেখা যায়। এই আয়োজন কে ঘিরে ইতালির বিভিন্ন শহরে উৎসব বিরাজ করে। বিশেষ করে বড়দের পাশাপাশি ছোট ছোট ছেলে-মেয়েরা আনন্দে মেতে উঠে। নানা সাজে বাহারি রংয়ের পোষাকে নিজেদের সাজিয়ে তোলে। ইতালির ভেনিসে ত্রেভিজো শহরে র্যালি অনুষ্ঠিত হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার দর্শক এই উৎসব উপভোগ করেন। ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরাও নানা সাজে শামিল হোম এই উৎসব আনন্দে। র্যালিতে অংশ নেন ত্রেভিজো , ভেনিস, কোয়ার্ত দি আলতিনো সহ আশেপাশের বিভিন্ন শহর হতে আগত উৎসব কারীরা।
