আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (০৯-১১-২০২৩) রাত ৯টার পর তাকে আটক করে ডিবির একটি টিম। আটকের পর তাকে রাজধানীর মিন্টুরোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গত ১৬ নভেম্বর আদম তমিজির বাড়িতে অভিযান চালায় র্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্র ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।
গত সেপ্টেম্বরে নিজের পাসপোর্ট পুড়িয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম। ওই ঘটনার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তামিজী হককে অব্যাহতি দেয়া হয়।